1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সংবাদ প্রকাশের পর বদলী হলো ঝালকাঠির পৌর তহশীলদার!! - অপরাধ সংবাদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
সংবাদ প্রকাশের পর বদলী হলো ঝালকাঠির পৌর তহশীলদার!! মির্জাগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে দুটি মেশিন জব্দ৷৷  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত৷৷  মির্জাগঞ্জে জুলাই যোদ্ধাদের স্মরণে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত৷৷ জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়৷৷ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত৷৷ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালীতে ইসলামী আন্দোলন এর উদ্যোগে গণমিছিল৷৷  ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পুষ্পস্তবক অর্পণ, সংবর্ধনা ও আলোচনা সভা৷৷ পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুল্থান দিবস পালিত৷৷ হু/মকি, ঘুষ গ্রহণ ও অপপ্রচারের অভিযোগে পবিপ্রবির শিক্ষক বরখাস্ত৷৷

সংবাদ প্রকাশের পর বদলী হলো ঝালকাঠির পৌর তহশীলদার!!

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মোঃ ফেরদৌস :ঝালকাঠি প্রতিনিধি:-সম্প্রতি ঝালকাঠির একটি সংবাদ ছড়িয়েছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঝালকাঠি পৌর ভুমি অফিসে ছুটির দিনে রাতে অফিস করছেন সেখানকার তহসিলদার আবুল বাসার। এমনই একটা ভিডিও ছড়িয়েছে অনলাইন গনমাধ্যমেও।
এই সংবাদটি জেলা প্রশাসকের নজরে আসলে তিনি পৌর ভুমি অফিসের তহসিলদার আবুল বাসারসহ দু’জনকে বদলী করে দেয়।
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা থেকে ৩১.১০.৪২০০.০১২..০৪.০০২.২৩..৫৭৮ নম্বর স্মারকে জারি করা তাদের বদলী আদেশপত্রে চলতি মাসের ৪ তারিখ স্বাক্ষর করেছেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
আদেশে বলা হযেছে, “ঝালকাঠি জেলার রাজস্ব প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ঝালকাঠি পৌর অফিসে দায়িত্বরত ভূমি সহকারী কর্মকর্তা তহসিলদার মো. আবুল বাসারকে নবগ্রাম ইউনিয়ন ভুমি অফিসে বদলী করা হযেছে” ঐ আদেশে একই অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোসাম্মৎ শামসুন নাহারকে পোনাবালিয়া ইউনিয়ন ভূমি অফিসে বদলী করা হয়েছে।”
এদেরকে ৬ আগস্ট থেকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের লক্ষ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড, বরিশাল বিভাগীয় কমিশনার, ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার দায়িত্বরত অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড সহ সংশ্লিষ্ট দফতর প্রধানদের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad