1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত৷৷  - অপরাধ সংবাদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত৷৷  মির্জাগঞ্জে জুলাই যোদ্ধাদের স্মরণে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত৷৷ জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়৷৷ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত৷৷ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালীতে ইসলামী আন্দোলন এর উদ্যোগে গণমিছিল৷৷  ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পুষ্পস্তবক অর্পণ, সংবর্ধনা ও আলোচনা সভা৷৷ পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুল্থান দিবস পালিত৷৷ হু/মকি, ঘুষ গ্রহণ ও অপপ্রচারের অভিযোগে পবিপ্রবির শিক্ষক বরখাস্ত৷৷ পবিপ্রবিতে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত৷৷  বিরামপুর থানার  (এসআই) এরশাদ আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ,পুলিশ সুপারের নিকট  লিখিত অভিযোগ৷৷

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত৷৷ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অনুষদের  লেভেল-১, সেমিস্টার-১, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০ টায় এগ্রিকালচার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রোগ্রাম টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
কৃষি অনুষদের ডিন প্রফেসর এম. জহুরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এন্টোমলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: হামিদুর রহমান, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মো: মাসুদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এগ্রিকালচার ক্লাবের সভাপতি আবু রায়হান, শিক্ষার্থী রোমান মোল্লা, সামিরা, নবাগত শিক্ষার্থীদের মধ্যে মাহীর আবদুল্লাহ ও ফারিহা তাশরিফ ইশা। অনুষ্ঠান সঞ্চালনা করেন  তানজিফ,তারমিম, মেহেনাজও সারা।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান নবাগত শিক্ষার্থীদের ক্লাবের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বলেন, “শিক্ষার পাশাপাশি  নিজেকে সমাজে সুপ্রতিষ্ঠিত করা, নেতৃত্ব দেয়ার গুনাবলী অর্জন করা, তথ্য আদান -প্রদান করা ইত্যাদি এর মূল লক্ষ্য। ক্লাসরুমের চার দেয়ালের মাঝে আমরা যে শিক্ষা গ্রহণ করি,তা কেবল আমাদের তাও্বিক জ্ঞানকে সমৃদ্ধ করে। কিন্তু সেই জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করতে এবং নিজেদের দক্ষ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে ‘এগ্রিকালচার ক্লাব’ একটি অনন্য প্লাটফর্ম। স্মার্ট বাংলাদেশ এবং আধুনিক কৃষিব্যবস্হা গড়ে তুলতে আমাদের চিরাচরিত কৃষির বাইরে এসে  তথ্যপ্রযুক্তি নির্ভর ও বাণিজ্যিক কৃষিতে মনোযোগ দিতে হবে। আমি বিশ্বাস করি, এগ্রিকালচার ক্লাবের এই তরুণ  শিক্ষার্থীরা একদিন পবিপ্রবি’র নাম দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করবে।”
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।অতিথিদের আগমনের পর জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয় এবং প্রধান অতিথি প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান কে এগ্রিকালচার ক্লাবের পক্ষ থেকে ফুলেল  শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad