1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত৷৷ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত৷৷ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালীতে ইসলামী আন্দোলন এর উদ্যোগে গণমিছিল৷৷  ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পুষ্পস্তবক অর্পণ, সংবর্ধনা ও আলোচনা সভা৷৷ পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুল্থান দিবস পালিত৷৷ হু/মকি, ঘুষ গ্রহণ ও অপপ্রচারের অভিযোগে পবিপ্রবির শিক্ষক বরখাস্ত৷৷ পবিপ্রবিতে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত৷৷  বিরামপুর থানার  (এসআই) এরশাদ আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ,পুলিশ সুপারের নিকট  লিখিত অভিযোগ৷৷ এমন মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়, এ্যামৃবুলেন্সের স্ট্যাচার ধরতে নারাজ আত্নীয়রা!! পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘ/র্ষ, আ/হ/ত ১০৷৷  বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার!!

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত৷৷

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
  1. আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শহীদ ও আহতদের সম্মাননা, সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাজিদুর রহমান ওমরের পরিবার এবং আহতদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
    বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর আংশিক) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
    অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ, বিএনপি নেতা জমির হোসেন দস্তগীর, উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন শাহ আলম মোল্লা, বিএনপি নেতা ইমাম হোসেন, এনসিপি, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদের প্রতিনিধিরা।
    এছাড়া শহীদ সাজিদুর রহমান ওমরের পরিবারের সদস্য, জুলাই আন্দোলনে আহত শাহ আলম, মো. জাকারিয়া ও বাবুল মিয়া এবং বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. জহিরুল ইসলাম বক্তব্য দেন।
    বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে শহীদ পরিবার ও আহতদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad