1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পুষ্পস্তবক অর্পণ, সংবর্ধনা ও আলোচনা সভা৷৷ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত৷৷ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালীতে ইসলামী আন্দোলন এর উদ্যোগে গণমিছিল৷৷  ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পুষ্পস্তবক অর্পণ, সংবর্ধনা ও আলোচনা সভা৷৷ পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুল্থান দিবস পালিত৷৷ হু/মকি, ঘুষ গ্রহণ ও অপপ্রচারের অভিযোগে পবিপ্রবির শিক্ষক বরখাস্ত৷৷ পবিপ্রবিতে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত৷৷  বিরামপুর থানার  (এসআই) এরশাদ আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ,পুলিশ সুপারের নিকট  লিখিত অভিযোগ৷৷ এমন মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়, এ্যামৃবুলেন্সের স্ট্যাচার ধরতে নারাজ আত্নীয়রা!! পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘ/র্ষ, আ/হ/ত ১০৷৷  বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার!!

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পুষ্পস্তবক অর্পণ, সংবর্ধনা ও আলোচনা সভা৷৷

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৫ আগষ্ট ২০২৬ সকালে শহরের পৌর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা প্রশাসক মো. আবু সাঈদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে স্থানীয় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, জেলা জামায়াতের আমীর মোবারক হোসেন আকন্দ এবং জেলা এনসিপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
এছাড়াও জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে আত্মত্যাগ করেছেন, তাঁদের অবদান জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad