
ডেক্স রিপোর্ট :- বরুড়া বাজারের সুপার স্টার হোটেলএন্ড রেষ্টুরেন্টে লাল কাপর দিয়ে ডাকনা দেওয়া হালিমের ডেক্সি৷ হালিমের ডেক্সির নিছে কুকুর খাওয়া খাচ্ছে৷ কিচেন সহ ভিতরের পরিবেশ নিয়ে গ্রাহকের অভিযোগ৷ খাওয়ানো হচ্ছে অস্বাস্থ্যকর টেপ লাইনের পানি ‘ নেই স্বাস্থ্যকর বিশুদ্ধ পানির ব্যবস্হা৷ জনজনে প্রশ্ন আমরা খাচ্ছি টা কি ? এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হালিমের ডেক্সীর নিছে কুকুরের ছবি ভাইরাল ‘ হোটেলে বিশুদ্ধ পানি নেই ‘ খাওয়ানো হচ্ছে অস্বাস্থ্যকর খাওয়ার পানি ‘ অধিকাংশ হোটেল ওরেষ্টুরেন্টের নেই বৈধ কাগজ পএ৷ এসব বিষয় নিয়ে মাসিক আইন শৃঙ্খলা সভায় ব্যপক আলোচনা৷ অস্বাস্থ্যকর পরিবেশে বরুড়ার বিভিন্ন হাট-বাজারের হোটেল রেস্টুরেন্টের খাবার খেয়ে মানুষ ডায়রিয়াসহ বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে৷ এসব অভিযোগের ভিত্তিতে গতকাল ৯ জুন মংগলবার বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এবং বিশুদ্ধ জারের পানি ব্যবহার না করার দায়ে চান্দিনা রোডের সুপার স্টার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বরুড়া থানার রোডে অবস্থিত হাজি কাচ্চি বিরিয়ানি রেস্টুরেন্টের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকেও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷