1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বরুড়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন - অপরাধ সংবাদ
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করে সকিনা আক্তার বলেন- দালালমুক্ত ও হয়রানিহীন সেবার নিশ্চয়তা নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযান: ফার্নিচারের দোকান থেকে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার বরুড়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন চৌদ্দগ্রামে দুর্নীতিবিরোধী বক্তব্যে পুরস্কার পেল ৩০ বিতার্কিক। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিরামপুর বিএডিসি (সার) গোডাউনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আশীষ কুমার সরকার ঈদুল আযহা উপলক্ষে দিওড় ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দেড় ঘণ্টার কালবৈশাখীতে লন্ডভন্ড সুন্দরগঞ্জ, অন্ধকারে ৮০ হাজার গ্রাহক এমপি হওয়ার পর প্রথম সফর: বিজয়নগরের চান্দুরায় নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা কে এই সম্পাদক নামধারী বাটপার !!!  ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার৷

বরুড়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

লিটনমজুমদার চীফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়ায় বর্ণ্যাঢ্য আয়োজনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সেবা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় এ মেলা শুরু হয়। বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে এ মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। শেষে ওই স্থান থেকে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহনে বর্ণ্যাঢ্য একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে ভূমি অফিস চত্বরে জনসচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া জামান নিতু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক ইলিয়াস আহমেদ, সাংবাদিক আবুল হাশেম, জসিম উদ্দিন খোকন, মাসুদ মজুমদার প্রমূখ। সভায় বক্তারা জনবান্ধব ও স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার উপর গুরুত্বারোপন করেন। মেলায় উপজেলা ভূমি অফিসের সহযোগিতায় ৪টি সেবা স্টল বসানো হয়। এ স্টল থেকে মেলায় আসা ভূমির মালিকদের ই-নামজারী, ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। আগামী ২১শে মে পর্যন্ত এ মেলা চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট