1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
চৌদ্দগ্রামে দুর্নীতিবিরোধী বক্তব্যে পুরস্কার পেল ৩০ বিতার্কিক। - অপরাধ সংবাদ
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করে সকিনা আক্তার বলেন- দালালমুক্ত ও হয়রানিহীন সেবার নিশ্চয়তা নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযান: ফার্নিচারের দোকান থেকে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার বরুড়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন চৌদ্দগ্রামে দুর্নীতিবিরোধী বক্তব্যে পুরস্কার পেল ৩০ বিতার্কিক। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিরামপুর বিএডিসি (সার) গোডাউনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আশীষ কুমার সরকার ঈদুল আযহা উপলক্ষে দিওড় ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দেড় ঘণ্টার কালবৈশাখীতে লন্ডভন্ড সুন্দরগঞ্জ, অন্ধকারে ৮০ হাজার গ্রাহক এমপি হওয়ার পর প্রথম সফর: বিজয়নগরের চান্দুরায় নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা কে এই সম্পাদক নামধারী বাটপার !!!  ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার৷

চৌদ্দগ্রামে দুর্নীতিবিরোধী বক্তব্যে পুরস্কার পেল ৩০ বিতার্কিক।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নাহিম হাজারী চৌদ্দগ্রাম প্রতিনিধি।

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক প্রতিপাদ্যে দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলসহ ৩০ বিতার্কিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন জামালের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনের পরিচালনায় মডারেটর ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, বিচারক ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, ভেটিনারী সার্জন ডা: লাভলু মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ আর বাচ্চু খাঁ, চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আসাদ উল্লাহ ভুঁইয়া, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, সৈয়দা তাহেরা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় ও রানার্সআপ হয় মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট