1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মাহফিল অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্ত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার কিশোরী ধর্ষণের অভিযোগে  ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন৷৷  সারে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোট সহ মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ এর জালে আটক৷৷  বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ৷৷  পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু।

বিজয়নগরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩১৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে অবস্থিত আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী শফিকুল ইসলামের পরম শ্রদ্ধেয় প্রয়াত পিতা মরহুম আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও মাতা মরহুমা আলহাজ্ব আমেনা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান। বিদ্যালয়ের শিক্ষক আবদুল কুদ্দুছের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মুন্সি আসাদুজ্জামান আসাদ। এছাড়াও বক্তব্য রাখেন, মানবিক টিমের নিয়াজ উদ্দিন, আবু ইউসুফ সাদ্দাম, কাজী মনিরুল ইসলাম, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয় এবং জিয়াদুল হক বাবু। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মনির হোসেন ও শিক্ষিকা ছবি আক্তার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, “শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।” সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও প্রতিষ্ঠাতা মহোদয়ের প্রয়াত পিতামাতার আত্মার শান্তি কামনা করেন। পরিশেষে, অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবু সালেহ মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিলে মরহুমদের আত্মার মাগফিরাত এবং বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। মিলাদ ও দোয়ার মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট