1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সরকারি পাট বীজ বিক্রির সময় কৃষি কর্মকর্তা আটক - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান বিজয়নগরে জাতীয় পুষ্টি সপ্তাহ ও জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও তেল নেই—লাকসামের এলপিজি স্টেশনে ক্ষোভে ফুঁসছে জনতা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায় সীমান্তে কড়া নজরদারি: বিজিবির হাতে ধরা ৭২ লাখ টাকার শাড়ি শুধু প্রেস কার্ড গলায় ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দেওয়ার দিন এবার সত্যিকার অর্থেই শেষ হতে চলেছে। ভুয়া সাংবাদিকদের চিরতরে বিদায!!! চান্দিনা মহাসড়কে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় আটক ১জন; বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ ও প্রিন্টার জব্দ গোপন গুদামে অকটেনের মজুদ! কুমিল্লায় হানা দিয়ে বড় জাল ভাঙলো প্রশাসন” সুস্থ আগামীর প্রত্যয়ে বিজয়নগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউএনও সকিনা আক্তার

সরকারি পাট বীজ বিক্রির সময় কৃষি কর্মকর্তা আটক

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুরে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি পাট বীজ বিক্রির সময় এক কৃষি কর্মকর্তা ও এক ক্রেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন—কাজিপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম এবং চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. গোলাই। আব্দুস সালাম তেকানি ইউনিয়নের চরবুরুঙ্গী গ্রামের শামসুল হকের ছেলে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ২৩০ প্যাকেট সরকারি তোষা পাট বীজ রিকশাভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সন্দেহ হলে তারা দুজনকে আটক করে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

পরে রাতেই কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আব্দুস সালামকে ৫০ হাজার টাকা এবং ক্রেতা মো. গোলাইকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে উভয়ের জন্য এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও নির্ধারণ করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করায় মুচলেকা নিয়ে তাদের সতর্ক করে মুক্তি দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, চলতি বছরে এখনো সরকারি পাট বীজ উপজেলায় পৌঁছায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আব্দুস সালাম বিগত বছরের বীজ বিক্রি করেছেন। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে, সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মনজুরে মাওলা বলেন, অভিযুক্ত কর্মকর্তা দশম গ্রেডভুক্ত হওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট