1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রভাষকসহ দুইজন নিহত - অপরাধ সংবাদ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু৷৷ কুমিল্লার মনোহরগঞ্জে নীলাচল বাস দুর্ঘটনার শিকার: নিহত ১, আহত ১২৷৷ পটুয়াখালীর দুমকি হতে র‌্যাব-৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার৷৷ ঝড়ের কবলে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁ-৬ জেলে৷৷ শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই—-ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি৷৷ ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে ঢাকা থেকে বিজয়নগরের প্রাণেশ মোদক গ্রেফতার৷৷ বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ৷৷ বরুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের হাতে বীজ-সার ও চারা৷৷ সিরাজগন্জের কাজিপুরে কাজ শেষ না করে বিল উত্তোলনের অভিযোগ৷৷ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও সমবায়ীদের সম্মাননা প্রদান৷৷

ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রভাষকসহ দুইজন নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ থেকে  নিজস্ব সংবাদদাতা :- ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রভাষকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম। তিনি জেলার ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা। অপরজন শিপা আক্তার (৩২)। তিনি ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে ফুলবাড়িয়া থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহের দিকে আসছিল। দুপুর ২টার দিকে দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সারোয়ার কাইয়ুম নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিপা আক্তার নামে আরেকজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad