1. jashimnews71@gmail.com : aparadhsangbad :
চান্দিনায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃ'ত্যু - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার৷৷  সাফল্যের ৪৮ বছর আজ বিএনপির সংগ্রাম,সংকট ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী,দেশব্যাপী নানা কর্মসূচি৷৷ নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর দশমিনায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত৷৷ পটুয়াখালীর গলাচিপায় জাল নোটসহ আটক ব্যক্তির ১০ বছরের কা/রাদ/ণ্ড, ও ২০ হাজার টাকা অ/র্থদ/ণ্ড৷৷  গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযান  : দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই৷৷  চৌদ্দগ্রামে ইভটিজিং এর দায়ে যুবককে ভ্রাম্যমান আদালতের ২ মাসের কারাদন্ড প্রদান সুন্দরগঞ্জে মৎস্যসম্পদ রক্ষায় অভিযান,৪১ নিষিদ্ধ ৪১টি জাল জব্দ৷৷  আমন আবাদের টার্গেট পূরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত৷৷  গাইবান্ধায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন৷৷ বিদ্যুৎ-জ্বালানি সংকট জাতীয় সমস্যা, বর্তমান সরকারকে দায়ী করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করার আহ্বান প্রতিমন্ত্রী নুরের৷৷ 

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃ’ত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

 

কুমিল্লার চান্দিনায় প্রাইভেট কারের চাকা ফেটে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হওয়া আহত নারী সেলিনা বেগম মারা গেছেন। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা-কুরছাপ এলাকায় ওই দুর্ঘটনা ঘটনার পর বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত সেলিনা বেগম (৬০) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম শিলুয়া গ্রামের মোস্তফা মিয়ার স্ত্রী। এই ঘটনায় আহত হয় মোস্তফা মিয়া, তার ছেলে, পুত্রবধূ ও নাতি।

তাদের মধ্যে মোস্তফা মিয়ার অবস্থা আশঙ্কাজনক।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, দুর্ঘটনায় আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় সেলিনা বেগম ও তার স্বামী মোস্তফা মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত্যু ঘটে সেলিনা বেগমের।
প্রসঙ্গত, শুক্রবার সকালে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা করে মোস্তফার পরিবার।

দুপুর ১২টায় মহাসড়কে প্রাইভেটকারটি কুরছাপ এলাকায় আসার পর চাকা ফেটে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad