1. jashimnews71@gmail.com : aparadhsangbad :
সিরাজগন্জের কাজিপুরে দুই ট্রাকের মুখ মুখোমুখি  সংঘর্ষ- অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার৷৷  সাফল্যের ৪৮ বছর আজ বিএনপির সংগ্রাম,সংকট ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী,দেশব্যাপী নানা কর্মসূচি৷৷ নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর দশমিনায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত৷৷ পটুয়াখালীর গলাচিপায় জাল নোটসহ আটক ব্যক্তির ১০ বছরের কা/রাদ/ণ্ড, ও ২০ হাজার টাকা অ/র্থদ/ণ্ড৷৷  গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযান  : দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই৷৷  চৌদ্দগ্রামে ইভটিজিং এর দায়ে যুবককে ভ্রাম্যমান আদালতের ২ মাসের কারাদন্ড প্রদান সুন্দরগঞ্জে মৎস্যসম্পদ রক্ষায় অভিযান,৪১ নিষিদ্ধ ৪১টি জাল জব্দ৷৷  আমন আবাদের টার্গেট পূরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত৷৷  গাইবান্ধায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন৷৷ বিদ্যুৎ-জ্বালানি সংকট জাতীয় সমস্যা, বর্তমান সরকারকে দায়ী করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করার আহ্বান প্রতিমন্ত্রী নুরের৷৷ 

সিরাজগন্জের কাজিপুরে দুই ট্রাকের মুখ মুখোমুখি  সংঘর্ষ-

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৪০ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার- সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলার সোনামুখী ইউনিয়নের ঢকঢগিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজিপুর থেকে শেরপুরগামী বালুবাহী একটি ট্রাককে শেরপুর থেকে কাজিপুরমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এসময়  বালিবাহী ট্রাকটির সামনের গ্লাস ভেঙ্গে যায়। আর অন্য ট্রাকটি  রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে করে ওই ট্রাকের চালক চাপা পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে  চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠায়। আহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই
ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
কাজিপুর থানার এসআই কায়সার জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। খাদে পড়া ট্রাকের মালিককে খবর দেয়া হয়েছে। কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad