1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বরুড়ায় আইএসইউর মানবিক দৃষ্টান্ত—১৫ হাজার শীতবস্ত্র বিতরণ, উপকৃত ১৫ ইউনিয়নের শীতার্ত মানুষ। - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

বরুড়ায় আইএসইউর মানবিক দৃষ্টান্ত—১৫ হাজার শীতবস্ত্র বিতরণ, উপকৃত ১৫ ইউনিয়নের শীতার্ত মানুষ।

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

মোঃ জহির হোসেন :-

কুমিল্লার বরুড়ায় অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে এক দারুণ মানবিক উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্ট। ‘ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতি’র আয়োজনে শনিবার (০৭ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় বরুড়া উপজেলা পরিষদ ভবনের সামনে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ। উদ্বোধনী অনুষ্ঠানটির সঞ্চালনা করেন স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্ডাইজিং ম্যানেজার ও ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সরদার,আইএসইউ জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, সিএসই বিভাগের শিক্ষক মোঃ মুজিবুর রহমান মজুমদার,ডাকসুর এফ রহমান হলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ,ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোবাশিরুজ্জামান হাসান,
সাধারণ সম্পাদক মোঃ মাহাদী হাসান অনিকসহ সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বরুড়া উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আইএসইউ ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় মানবিক পদক্ষেপ। স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বহুদিন ধরে বরুড়ার মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন—আজকের এই শীতবস্ত্র বিতরণ তাঁর মানবিক চিন্তার ধারাবাহিকতা। দিনব্যাপী এই কর্মসূচিতে বরুড়া পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় কম্বল, মোজা, সোয়েটারসহ মোট ১৫,০০০ পিস শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad