1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সিরাজগঞ্জের কাজীপুরে  বিএনপির শীতবস্ত্র বিতরণ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন৷৷ মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷  পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷

সিরাজগঞ্জের কাজীপুরে  বিএনপির শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:- বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কাজিপুর উপজেলা বিএনপি দুঃস্থদের মাঝে পাঁচশত শীতবস্ত্র বিতরণ করেছে। শুক্রবার বিকেলে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের কুনকুনিয়া সর্দার পাড়া এলাকায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা। তিনি বলেন, “বিএনপি সাধারণ মানুষের জন্যে কাজ করে। আসন্ন শীতে অসহায়দের যাতে কষ্ট না হয় সেজন্যই এই কম্বল বিতরণ করা হলো।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালাম, যুগ্ন সম্পাদক ছাইদুল ইসলাম, মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক,  সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক শাহ জামাল মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সেলিম রেজা, সাধারণ সম্পাদক আব্দুল মমিন, কৃষকদল সভাপতি বেলাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি   আলমগীর হোসেন, উপজেলা মহিলা দল সভাপতি রেবেকা সুলতানা বেবি প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad