1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
বরুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২ কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ

নেত্রকোণা খালিয়াজুড়ির হাওরে ট্রলারে ডাকাতিঃ ৫ ভরি স্বর্ণ ও ১৭০ ভরি রুপা লুট

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নেত্রকাণা:

নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর ও বোয়ালীর মাঝামাঝি নাওঠানা নামক স্থানের কুরের পাড় হাওর এলাকায় দুটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি কালে ডাকাতরা যাত্রীদের কাছ থেকে
৫ ভরি ১২ আনা স্বর্ণ, ১৭০ ভরি রূপা ও ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (২৭ সেপ্টেম্বর) শনিবার মাগরিবের আযানের পর মেন্দিপুর ইউনিয়নের হাওরে নাওঠানা নামকস্থানে দুইটি ট্রলারে ডাকাতরা অতর্কিতভাবে হামলা করে। হামলায় ট্রলারের যাত্রী মোহনগঞ্জ পৌর শহরের ৪ নং ওয়ার্ড দেওথান এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী হিমেল বণিক (২৮) নামের ব্যাক্তিকে আহত করে তার কাছে থাকা ৫ ভরি ১২ আনা স্বর্ণ, ১৭০ ভরি রূপা ও ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে খালিয়াজুড়ি থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে তদন্ত চলছে, ডাকাতদের গ্রেফতার ও স্বর্ণালংকার উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট