1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে টিসিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে শিক্ষক ও কমিউনিটি লিডারদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে জাতীয় জলবায়ু কর্মসূচি ২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ, র‍্যালি ও আলোচনা সভা রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে” ব্রাহ্মণবাড়িয়ার  চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু,: পটুয়াখলীর গলাচিপায় ইউনিয়ন বিভক্তিতে  নির্বাচনী সমীকরণে নতুন হিসাব৷৷ বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা৷৷ বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ৷৷ পটুয়াখালীতে ১,৮২১ টি কেন্দ্রে আড়াই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর টার্গেট ৷৷ গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত” গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন৷৷ পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত৷৷

কাজিপুরে টিসিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে শিক্ষক ও কমিউনিটি লিডারদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-

আসন্ন টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) ক্যাম্পেইন ২০২৫-এর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় শিক্ষক ও কমিউনিটি লিডারদের অংশগ্রহণে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে কাজিপুর পৌরসভার উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রাসেল ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাঈমা জাহান সুমাইয়া। বিশেষ অতিথি ছিলেন কাজিপুর থানার ওসি অফিসার ইনচার্জ নুরে আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবু সাইদ এবং একাডেমিক সুপারভাইজার আতিক রহমান আতিক । অনুষ্ঠান পরিচালনা করেন রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিসিভি ভ্যাকসিন একটি কার্যকর পদ্ধতি। চরাঞ্চলসহ দুর্গম এলাকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইন বিশেষ ভূমিকা রাখবে। শিক্ষক ও সমাজের নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রমটি আরও ফলপ্রসূভাবে বাস্তবায়ন সম্ভব হবে।
সভায় ডা. মোঃ রাসেল আহমেদ জানান, আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশব্যাপী টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হবে। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে একটি করে টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) প্রদান করা হবে।
তিনি আরও জানান, টিকা গ্রহণের জন্য প্রত্যেক শিশুর ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে অনলাইনে নিবন্ধন করতে হবে। নির্ধারিত দিনে টিকা নিতে গেলে টিকা কার্ড সঙ্গে আনতে হবে।
সভায় উপস্থিত শিক্ষক, সাংবাদিক ও কমিউনিটি লিডাররা সরকারের এই স্বাস্থ্যসেবামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের জন্য এটি সময়োপযোগী ও প্রয়োজনীয় একটি পদক্ষেপ। তাঁরা সকলে মিলে ক্যাম্পেইনকে সফল করতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, এই টিকাদান কার্যক্রম বাংলাদেশ সরকার, স্বাস্থ্য অধিদপ্তর, ইউনিসেফ ও আন্তর্জাতিক সংস্থা গ্যাভি’র যৌথ সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। কাজিপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে, শিক্ষাপ্রতিষ্ঠান, পর্যায়ক্রমে এ ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad