1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কেন্দুয়া উপজেলায় সন্দেহভাজন ২ ব্যক্তি জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার) নেত্রকোণা): - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার

কেন্দুয়া উপজেলায় সন্দেহভাজন ২ ব্যক্তি জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার) নেত্রকোণা):

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

কেন্দুয়া উপজেলায় সন্দেহভাজন ২ ব্যক্তি
জেলা প্রতিনিধি (দ্বীপক

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরে বিয়ের ফাঁদে ফেলে ৩ নারীকে চীনে পাচারের সন্দেহে চীনা নাগরিকসহ ২ জনকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ ।

১৪ সেপ্টেম্বর, সোমবার দিবাগত শেষ রাতে পৌর সদরের সলফ কমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়িতে থেকে আটক করা হয় তাদের ।
জানা যায় রাত দশটার দিকে সলফ কমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়িতে একটি প্রাইভেটকারে করে একজন চীনা নাগরিক, একজন কুড়িগ্রামের বাসিন্দা মো. ফরিদুল ইসলাম , স্থানীয় বাসিন্দা রুবেল মিয়ার গার্মেন্টসকর্মী কন্যা, তার খালাতো বোন এবং তার বান্ধবী জামালপুর জেলার এক কিশোরী কন্যা আসে ।
উদ্দেশ্য ছিলো, পরিবারের লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে তারা রাতেই ঢাকা চলে যাবে । পরে কয়েকদিনের মধ্যেই চীন চলে যাবে বলেও জানায় তারা। তখন চীনা নাগরিক লিওয়েইহাও এর সাথে রুবেল মিয়া কন্যার বিবাহ হয়েছে জানতে পেরে জনসাধরনের সন্দেহ হয় । পরে কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেবের নেতৃত্বে একটি পুলিশ টিম ভোর রাত ৪টার দিকে ১টি প্রাইভেটকারসহ তাদেরকে কেন্দুয়া থানা হেফাজতে নিয়ে যায় ।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মানব পাচারের সন্দেহে একজন চীনা নাগরিকসহ বাংলাদেশী এক নাগরিককে আটক করা হয়েছে । জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট