1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২ কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ

নেত্রকোণায় অফিস সহকারীকে মারধরের ঘটনায় ভূয়া সাংবাদিক অমিতাভ গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকাণা:

নেত্রকোণা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারীকে মারধরের অভিযোগে ভূয়া সাংবাদিক অমিতাভ বিশ্বাসকে (৩৫) গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, খালিয়াজুড়ি উপজেলার কাদিরপুর গ্রামের অমর চন্দ্র বিশ্বাসের ছেলে অমিতাভ বিশ্বাস গত (৩ সেপ্টেম্বর) বুধবার সাড়ে ১১টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে অফিস সহকারী মোহাম্মদ রাসেল হায়দারের কাছে নিজেকে “দৈনিক আমার সংবাদ” পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে তার কাছে অনৈতিক সুবিধা চায়। তিনি দিতে অপারগতা প্রকাশ করলে তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এ নিয়ে ভূয়া সাংবাদিক পরিচয়ধারী ও অফিস সহকারী রাসেলের মাঝে বাকবিতন্ডা হয়। পরে অফিসের অন্যান্য স্টাফরা এসে তাদের অফিস থেকে বের করে দেয়। বিকেল সাড়ে তিনটার দিকে অফিস সহকারী রাসেল হায়দার দুপুরের খাবার খেয়ে অফিসের গেইটে আসলে অমিতাভ তার উপর হামলা চালায় ও অফিস প্রাঙ্গনে থাকা গাছের একটি ডাল ভেঙ্গে তাকে বেধড়ক প্রহার করে। এ সময় রাসেলের আর্তচিৎকারে অফিসের লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরও জানায়, এ ঘটনায় আহত রাসেল হায়দার বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ভূয়া সাংবাদিক অমিতাভ বিশ্বাসকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট