1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন। - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন।

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

৫ সেপ্টেম্বর শনিবার সারাদেশের ন্যায় বিজয়নগর উপজেলা আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে আজ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে হাজার হাজার ধর্মপ্রাণ সুন্নি জনতা অংশগ্রহণ করেন।
শনিবার সকাল ১০টায় উপজেলার চম্পকনগর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়। “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার”, “নারায়ে রেসালাত, ইয়া রাসুলুল্লাহ” স্লোগানে মুখরিত শোভাযাত্রাটি চান্দুরা-ঢাকা সিলেট হাইওয়ে রোডে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পতাকা বহন করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দৌলত বাড়ির পীর নাঈম উদ্দিন আহমেদ এবং চান্দুরা পাক দরবার শরীফের পীর আখতারুজ্জামান সিদ্দিকী। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর বিশদ আলোচনা করেন। তাঁরা বলেন, মহানবী (সা.) মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এক অনন্য রহমত ও পথপ্রদর্শক। তাঁর আদর্শ অনুসরণ করে আমরা ইহকাল ও পরকালে শান্তি লাভ করতে পারি।
বিজয়নগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের সুন্নি জনতা এবং হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিজয়নগর উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মিলাদ মাহফিল, দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়। মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এই দিনে প্রিয়নবীর আগমন ও তাঁর শিক্ষার তাৎপর্য তুলে ধরা হয়, যা মুসলিম সমাজে ঐক্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad