1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অপরাধ দমনে কঠোর নির্দেশনা। - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অপরাধ দমনে কঠোর নির্দেশনা।

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

গত ০৪/০৯/২৫ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা অত্যন্ত ফলপ্রসূভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এহতেশামুল হক। জেলার অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি ডিবি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রতিক অপরাধ প্রবণতা এবং তা দমনে গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মহোদয় জনাব এহতেশামুল হক অপরাধ দমনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি জেলা পুলিশের সকল সদস্যকে তাদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে পালনের নির্দেশ দেন। বিশেষ করে, মাদক নির্মূল, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি সকলকে উৎসাহিত করেন।
সভায় বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ কাজের জন্য বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এতে পুলিশ সদস্যদের মাঝে কর্মস্পৃহা ও উৎসাহ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যগণ তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও প্রস্তাবনা পুলিশ সুপার মহোদয়ের নিকট উত্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে সকল দাবি-দাওয়া ও প্রস্তাবনা শোনেন এবং এগুলোর দ্রুত বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপার মহোদয় ফোর্সের খাবারের মেস, ব্যারাক, ডি স্টোর, রেশন স্টোর পরিদর্শন করেন। তিনি ফোর্সের আবাসন, নিরাপত্তা ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পুলিশ সুপার মহোদয়ের এই পরিদর্শন পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়।
জেলা পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে বলে জেলাবাসী প্রত্যাশা করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad