1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত সদস্য গ্রেপ্তার - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ :
সীমান্তে কড়া নজরদারি: বিজিবির হাতে ধরা ৭২ লাখ টাকার শাড়ি শুধু প্রেস কার্ড গলায় ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দেওয়ার দিন এবার সত্যিকার অর্থেই শেষ হতে চলেছে। ভুয়া সাংবাদিকদের চিরতরে বিদায!!! চান্দিনা মহাসড়কে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় আটক ১জন; বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ ও প্রিন্টার জব্দ গোপন গুদামে অকটেনের মজুদ! কুমিল্লায় হানা দিয়ে বড় জাল ভাঙলো প্রশাসন” সুস্থ আগামীর প্রত্যয়ে বিজয়নগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউএনও সকিনা আক্তার কাজিপুরে কলেজ ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিম রেজা বিজয়নগরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন

বিজয়নগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি মাইক্রোবাস ও দেশীয় অস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানা পুলিশ। বুধবার ২ জুলাই ২০২৫ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক সোয়া দুইটার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর এলাকাধীন ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজয়নগর থানা পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে একদল ডাকাত ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উক্ত স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় ঘটনাস্থল থেকে ৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
জলিল মিয়া (৩৪): পিতা- মৃত জলফু মিয়া (আলফু), থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
শাহ আলম (২৬): পিতা- আবু সাঈদ, গ্রাম- ছাতিয়াইন, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।
মনির মিয়া (২১): পিতা- আইয়ুব আলী, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।
বিধান সরকার (২১): পিতা- অনিল সরকার, গ্রাম- বুড়িশ্বর, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
লাল বাদশা (জামাল) (৩২): পিতা- মৃত জালাল মিয়া, গ্রাম- ফান্দাউক, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
মোঃ গাজীউর রহমান (৩৫): পিতা- মৃত লোকমান মিয়া, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
আবুল কাশেম (২৬): পিতা- মৃত মারাজ মিয়া, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
ফয়েজ মিয়া (২২): পিতা- মৃত দুলাই মিয়া, গ্রাম- ছাতিয়াইন, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।
অভিযানকালে পুলিশ ডাকাতদের ব্যবহৃত একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করে। পরে মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক ধারালো ছোরা, রামদা এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গ্রেপ্তারকৃতরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে। তারা মহাসড়কে যানবাহন থামিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এই ঘটনায় বিজয়নগর থানায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট