1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে রেলওয়ের পুকুরের দখল নিয়ে সংঘর্ষ, একজনের কব্জি বিচ্ছিন্ন। - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি! ২৭ জুনের মধ্যে দাবি মানা না হলে সারা দেশের গ্রাহকদের ঢাকায় এনে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাও৷৷  ধর্ম-বর্ণ-জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের সম-অধিকার নিশ্চিত করাই এই সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।—– মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটে যুবকের  ১ মাসের কারাদন্ড৷৷  অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷

বিজয়নগরে রেলওয়ের পুকুরের দখল নিয়ে সংঘর্ষ, একজনের কব্জি বিচ্ছিন্ন।

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৯২০ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের একটি পুকুরের দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তির বাম হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় উভয় পক্ষের মোট ৬ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকার চানপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চানপুর গ্রামের একটি রেলওয়ে মালিকানাধীন পুকুরের লিজ ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের ইদ্রিস মিয়া এবং ইছাম উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষই পুকুরটি নিজেদের বলে দাবি করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এরই জের ধরে রবিবার দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামের রেললাইনের ওপর সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার ছেলে মেহেদী এবং তার পক্ষের হুমায়ুন কবিরও গুরুতর আহত হন। অপরদিকে, প্রতিপক্ষের ইছাম উদ্দিন, তার স্ত্রী পেয়ারা বেগম ও ছেলে আমিনুল ইসলামও আহত হয়েছেন।
খবর পেয়ে বিজয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত ইদ্রিস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকি আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, “রেলওয়ের পুকুরের দখল নিয়ে সংঘর্ষে একজনের কব্জি বিচ্ছিন্নসহ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad