1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২ কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ

নেত্রকোণা জেলা কারাগারে মৌসুমি ফল বিতরণ।

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি ( দ্বীপক চন্দ্র সরকার):

নেত্রকোণা জেলা কারাগারের নিজস্ব ব্যবস্থাপনায় কারাবন্দি ও কারা কর্মকর্তা/কর্মচারীদের মাঝে বুধবার মৌসুমি ফল (আম, জাম ও কাঁঠাল) বিতরণ করা হয়েছে। এতে কারাবন্দিরা যেমন পুষ্টিকর খাবার পেয়ে আনন্দিত হন, তেমনি মনেও এক ধরনের প্রশান্তি অনুভব করেন। মানবিক এই কায্যক্রমে উপস্থিত ছিলেন জেল সুপার মো: আব্দুল্লা ইবনে তোফাজ্জল হোসেন খান, মোহাম্মদ আবু সাদ্দাত, জেলার (ভারপ্রাপ্ত), রিপন চন্দ্র দাস এবং কারা অধিদপ্তরের অন্য কর্মকর্তারা। এক কারাবন্দি বলেন, ‘আমরা তো অনেক সময় বাইরের স্বাদ থেকে বঞ্চিত থাকি। আজকের এই আম আর কাঁঠালের স্বাদ শুধু ফল নয়, আমাদের মনে এক ধরনের আপনজনের স্পর্শ এনে দিয়েছে। কারা কর্তৃপক্ষের এই উদ্যোগ আমাদের মনে আশা জাগিয়েছে।’ এই আয়োজনের বিষয়ে জেল সুপার মো: আব্দুল্লা ইবনে তোফাজ্জল হোসেন খান বলেন, ‘কারাগার শুধুই শাস্তির জায়গা নয়—এটি একটি সংশোধনের ক্ষেত্র। আমরা চাই, কারাবন্দিরা এখানে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকুক। মৌসুমি ফল বিতরণের মতো ছোট ছোট উদ্যোগই তাদের মনে মানবিকতা ও স্বাভাবিক জীবনের আশা ফিরিয়ে আনতে পারে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এমন কায্যক্রম অব্যাহত থাকবে।’ এই আয়োজনের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, বাংলাদেশ জেল প্রশাসন শুধু আইন প্রয়োগকারী সংস্থা হিসেবেই নয়, বরং এক মানবিক ও সহানুভূতিশীল প্রতিষ্ঠান হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট