1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু। - অপরাধ সংবাদ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ

নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নেত্রকোণা:

নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের সাটিয়া গ্রামে বুধবার সকাল ১১টার দিকে বজ্রপাতে রাব্বি মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত রাব্বি মিয়া সাটিয়া গ্রামের আব্দুর বারেকের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাব্বি মিয়া সকালে সোমেশ্বরী নদীর চরে তাদের
গরু চরাতে নিয়ে যায়। সকাল ১১টার দিকে বৃষ্টিপাত শুরু হলে সে নদীর চর থেকে গরু আনতে গেলে হঠাৎ
বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে রাব্বিকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার সিধলী উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপার নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে নিহত ব্যক্তির লাশ দাফন-কাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবাকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট