1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরের ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে বালিবাহি ট্রাক কেড়ে নিলো অটোভ্যান চালকের জীবন৷৷  গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷

কাজিপুরের ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ ধর্ষণ মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই আসামীর নাম আলমগীর কবির(৪৫)। তিনি উপজেলার কালিকাপুর গ্রামের শাহজামালের পুত্র। পেশায় তিনি ফ্লেক্সিলোড ব্যবসায়ী।
কাজিপুর থানায় করা বাদীর মামলাসূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আসামী আলমগীর কবির মোবাইল ফোনে ফ্লেক্সিলোড দেবার কথা বলে মামলার বাদী একই এলাকার আসমা খাতুনকে (২২) নিজের মোটর সাইকেলে তুলে নেন। এরপর নিজের দোকানের দিকে না গিয়ে দূরে একটা ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে বাদীনিকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। গত ১১ মার্চ আসমা খাতুন বাদী হয়ে ধর্ষক আলমগীর কবিরকে আসামী করে কাজিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমণ আইনে একটি মামলা দায়ের করেন। ধর্ষণের ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার দায়েরের পর থেকে আলমগীর কবির পলাতক ছিলেন। পরে গত সোমবার তথ্য প্রযুক্তি ও র্যাব ১১ এবং সিপিসি-২ এর সহায়তার কুমিল্লা জেলার বড়–রা উপজেলার ভিমরুল এলাকা হতে আসামীকে গ্রেপ্তার করে নিয়ে আসেন মামলার তদন্ত কর্মকর্তা কাজিপুর থানার অন্তর্গত নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির এসআই খন্দকার আতিকুর রহমান।
কাজিপুর থানার ওসি নূরে আলম জানান, আটক আলমগীরকে মঙ্গলবার সিরাজগঞ্জে কোর্টে প্রেরণ করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad