1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বরুড়ার গালিমপুরে হামলা ও ভাংচুরের অভিযোগ। - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

বরুড়ার গালিমপুরে হামলা ও ভাংচুরের অভিযোগ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার,

কুমিল্লা জেলার বরুড়ার গালিমপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী গালিমপুর (মজুমদার বাড়ি) মৃত নিত্যরঞ্জন মজুমদারের ছেলে ভুপাল মজুমদারে সাক্ষরিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ই ডিসেম্বর বেলা এগারটার দিকে অভিযোকারীর নিজ বাড়িতে তার প্রতিবেশী মৃত আলী আহমেদের ছেলে জয়নাল আবদিন ও তার ছেলে জাকারিয়া স্থানীয়দের দেন দরবারেের তোয়াক্কা না করে গালিমপুর মৌজাস্থ সাবেক ৬৪৩, হাল ১২৬০/২০৯৬ দাগে ৩৬ শতক, সাবেক ৬৪৫, হাল ২০৯৩ দাগে ০৫ শতক, একুনে ৪১ শতক ঘটনাস্থল বসত বাড়ির সম্পত্তি অভিযোগী ভুপাল মজুমদার ও অভিযোগের সাক্ষী কৃঞ্চ রঞ্জন মজুমদার পৈতৃক সূত্রে মালিক হইয়া বাড়ী ঘর নির্মান করলে গাছপালা রোপন করা সহ গাছপালা রোপন করিয়া দেওয়াল বেষ্টিত অংশে ভোগ দখলে আছেন। এ সময় অভিযোগ সূত্রে আরো জানা যায়, অভিযুক্তরা অভিযোগ কারীর দেওয়ালের উত্তর পশ্চিমাংশে অবস্থিত, অভিযোগ কারী ও তার দুই ভাই চাকুরী সুবাধে স্বপরিবারে কর্মস্থলে অবস্থান করায় অভিযুক্তরা দূর্লোভের বশীভুত হইয়া অভিযোগপত্রের ১ম সাক্ষী কৃঞ্চ রঞ্জন মজুমদার তার স্ত্রী রিভা রাণী মজুমদার কে অভিযোগ কারীর মালিকীয় পুকুরে আসা যাওয়া বাধা দেয়, বাধা উপেক্ষা করে কৃঞ্চ রঞ্জন মজুমদার তার স্ত্রী রিভা রাণী মজুমদার প্রতিবাদ করলে তাদের বিভিন্ন হুমকী ধামকী প্রদান করে অভিযুক্তরা এবং তারা ০৭ই ডিসেম্বর বেলা এগারটার দিকে অভিকারীর সম্পত্তিতে জোরপূর্বক সিমেন্টের পিলার বসাতে থাকে। পরবর্তীতে এলাকার মানুষের সহযোগিতায় কৃঞ্চ রঞ্জন মজুমদার তার স্ত্রী রিভা রাণী মজুমদার পিলার গুলো উঠিয়ে নেয়। তবে গত ২৬শে ডিসেম্বর সকাল ০৭টায় পূনরায় অভিযুক্তরা অজ্ঞাতনামা আরো ১০/১৫ জন মানুষ দলবদ্ধ হয়ে অভিকারীর বহু আগে নির্মিত বাড়ির দেয়াল ভাংচুর করে আনুমানিক এক লক্ষ দশ হাজার টাকার ক্ষতি করে এবং এ সময় অভিযোগের সাক্ষী কৃঞ্চ রঞ্জন মজুমদারকে বিভিন্ন হুমকী ধামকী প্রদান করে অভিযুক্তরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad