1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সিরাজগন্জের কাজিপুরে যমুনা থেকে অবধৈভাবে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

সিরাজগন্জের কাজিপুরে যমুনা থেকে অবধৈভাবে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী

  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯৯ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী স্টাফ রিপোর্টার– সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ। সোমবার (৩০ ডিসেম্বর) মানববন্ধন শেষে দুপুরে তারা বালু উত্তোলন বন্ধে করতে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি দিয়েছে। কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সামনে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কে ঘন্টাকালব্যাপী মানববন্ধনে যমুনার তীরবর্তী শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু। তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ যমুনা তীরবর্তী খুদবান্দি, মাসুয়াকান্দি, সাউট টলা, মানিকপোটল সহ কাজিপুরের বেশ কয়েকটি এলাকা থেকে বালুখেকোরা অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে করে যমুনা নদী তীররক্ষা প্রকল্পের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। গত রবিবার রাতে যমুনা নদীর মেঘাই অংশে ভাঙ্গন দেখা দিয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এখনই বালু উত্তোলন বন্ধ না করলে আসছে বর্ষা মৌসুমে যমুনার ভাঙ্গন আরও তীব্রতর হতে পারে। এসময় বালু উত্তোলন বন্ধ করে বর্ষা মৌসুমের আগেই ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে যমুনার নাব্যতা ফেরানোরও তাগিদ দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad