1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্ৰি কলেজের এডহক কমিটির পরিচিতি সভা - অপরাধ সংবাদ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ । মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান।  নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দেশ এডিশন, নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের লক্ষ্য বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান।

কাজিপুরে রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্ৰি কলেজের এডহক কমিটির পরিচিতি সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৩৬৩ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্ৰি কলেজের নবগঠিত এডহক কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিধি মোতাবেক গত ২৪ সেপ্টেম্বর এডহক কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়। গত ৬ অক্টোবর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় নবনির্বাচিত সদস্যগণ ও বক্তারা সুষ্ঠু, সুন্দর শিক্ষাদান পরিবেশ নিশ্চিত, আধুনিকতা ও ঐতিহ্যের সংমিশ্রণে শিক্ষার মান উন্নয়ন, সুনাগরিক তৈরির মাধ্যমে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সরকার পরিবর্তনের পর রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্ৰি কলেজের নিয়মিত পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করা হয়। নবগঠিত ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটির সভাপতি করা হয়েছে এস, এম রেজওয়ানুর রহমানকে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস, এম সাইদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে সেখ মোঃ গিয়াস উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রাফেজা খাতুন এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ রোকনুজ্জামান (প্রভাষক, বাংলা) কে মনোনীত করা হয়েছে। পরিচিতি পর্ব শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এস, এম সাইদুল ইসলাম (অধ্যক্ষ, ভারপ্রাপ্ত)।

এসময় এলাকার বিভিন্ন পর্যায়ের মুরুব্বী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কলেজের নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নবগঠিত এডহক কমিটির সভাপতি সভাপতি এস, এম রেজওয়ানুর রহমান, কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, সাবেক অধ্যক্ষ ও বিদ্যোৎসাহী সদস্য- সেখ মোঃ গিয়াস উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য- মোছাঃ রাফেজা খাতুন, শুভগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মোঃ আব্দুস সালাম, শিক্ষক প্রতিনিধি মোঃ রোকনুজ্জামান (প্রভাষক, বাংলা বিভাগ)। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট