1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে শেখ হাসিনার জন্মদিন পালন, শোভাযাত্রায় পুলিশের বাধা - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্ত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার কিশোরী ধর্ষণের অভিযোগে  ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন৷৷  সারে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোট সহ মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ এর জালে আটক৷৷  বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ৷৷  পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু।

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে শেখ হাসিনার জন্মদিন পালন, শোভাযাত্রায় পুলিশের বাধা

  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সংবাদদাতা :-  গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে কেক কেটেছেন সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে জন্মদিন উপলক্ষে একটি শোভাযাত্রা করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ।আজ শনিবার দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রা করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে বঙ্গবন্ধু সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়।
সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে এমন শঙ্কায় শোভাযাত্রায় বাঁধা দেওয়া হয়েছে বলে ওসি জানান।
এর আগে, কলেজের শহীদ মিনার চত্বরে কেক কেটে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
এছাড়া জেলার অন্যান্য উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্যাপক পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়। ফলে জন্মদিন পালন করতে পারেনি আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট