1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কুমিল্লা সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদকে সাময়িকভাবে বরখাস্ত - অপরাধ সংবাদ
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে বাড়িতে হামলা ভাংচুর, খামার থেকে গরু লুট থানায় লিখিত অভিযোগ৷৷ শ্রমিক অধিকারের দাবিতে মেঘনায় বর্ণাঢ্য র‌্যালি — বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে মহান মে দিবস পালিত কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড কুমিল্লার বরুড়া উপজেলার ৯- নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান  ও সচিবের বিরুদ্ধে ব্যপক অনিয়মের অভিযোগ৷ বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান বিজয়নগরে জাতীয় পুষ্টি সপ্তাহ ও জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও তেল নেই—লাকসামের এলপিজি স্টেশনে ক্ষোভে ফুঁসছে জনতা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায়

কুমিল্লা সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদকে সাময়িকভাবে বরখাস্ত

  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

নিজস্ব রিপোর্ট :- চাঁদাবাজির মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় কুমিল্লা সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদকে সাময়িকভাবে বরখাস্ত করা করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন-১ এর উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে তার (সরকার মাহমুদ জাবেদকে) বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২০২৪ সালের ১৩ মার্চ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আদালতে একটি মামলার অভিযোগপত্র (সি/এস) গৃহীত হয়েছে। তাই স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ এর ধারা ১২ এর উপ-ধারা (১) এর প্রদত্ত ক্ষমতাবলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এর আগে সম্প্রতি কুমিল্লার রেইসকোর্সের ধানমন্ডি রোডের মেজর অব. মো: আলমগীরের ছেলে ইঞ্জিনিয়ার মনিরুল আলম বরখাস্তকৃত কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদের বিরুদ্ধে দায়ের করা সব মামলার তথ্য প্রমাণ বিবরণ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাকে বরখাস্তের জন্য আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, সরকার মাহমুদ জাবেদ ইঞ্জিনিয়ার মনিরুল আলমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং ২০১৯ সালে তার বাড়িতে হামলা করেন। এসব ঘটনায় দায়ের করা মামলায় সিআইডি কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এরই প্রেক্ষিতে কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদকে সাময়িকভাবে বরখাস্ত করা করা হয়েছে।
তিনি সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন সমথিত কাউন্সিলর ছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে জাবেদ আত্মগোপনে আছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিলে হামলা ও গুলির ঘটনায় কয়েকটি মামলা হয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম সমকালকে বলেন, মন্ত্রণালয়ের ওই আদেশটি হাতে পেয়েছি। আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট