1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ইস্টওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন গলাচিপায় জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্ত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার কিশোরী ধর্ষণের অভিযোগে  ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন৷৷  সারে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোট সহ মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ এর জালে আটক৷৷  বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ৷৷  পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার

ইস্টওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৪৪৮ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার- সিরাজগঞ্জঃ
ইস্টওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলা ও সংবাদ কর্মীদের মারধরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন  সিরাজগঞ্জ জেলা সদরে কর্মরত গণমাধ্যমকর্মীরা ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ  শহরের  সিরাজগঞ্জ প্রেসক্লাব সামনে  ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালিত হয়।
কর্মসুচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক এস, এম তফিজ উদ্দিন, ইসমাইল হোসেন, আব্দুস সামাদ সায়েম, ইসরাইল হোসেন বাবু  প্রমুখ।
বক্তারা ইস্টওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনা সরকারের আমলে সময় সাহস করে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর ও বাংলানিউজসহ ইস্টওয়েস্ট মিডিয়ার সব মিডিয়ায় একযোগে পুলিশ কর্মকর্তা বেনজীর আহম্মেদসহ বিভিন্ন দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম হয়। কিন্তু সোমবার এই সাহসী মিডিয়া হাউজের সাতটি প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলায় জাতি হতবাক। হামলার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের খুজে বের করে আইনের আওতায় এনে বিচার করার দাবী জানান।
কর্মসুচিতে সিরাজগঞ্জের  কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা  এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট