1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত ৩৯ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন৷৷ মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷  পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷

কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত ৩৯

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৪১৫ বার পড়া হয়েছে

কেনিয়ায় কর বৃদ্ধির প্রতিবাদে গতমাস থেকে চলা বিক্ষোভে মোট ৩৯ জন নিহত হয়েছেন। 

প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিরুদ্ধে নতুন দফায় বিক্ষোভ শুরু হতে যাওয়ার প্রেক্ষাপটে সোমবার কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস নিহতের নতুন এ সংখ্যা ঘোষণা করে।

সরকারের পক্ষ থেকে প্রকাশ করা সংখ্যার দ্বিগুণ নিহত। সরকারের অর্থায়নে চলা এই সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, আমাদের রেকর্ড থেকে পাওয়া তথ্য থেকে ইঙ্গিত মিলছে যে বিক্ষোভকালে ৩৯ জন নিহত এবং ৩৬১ জন আহত হয়েছে।

বিবৃতিতে বিক্ষোভের সময়কাল ১৮ জুন থেকে ১ জুলাইয়ের উল্লেখ করা হয়েছে। সংস্থাটি আরও বলেছে, এ পর্যন্ত মোট ৩২টি মামলা হয়েছে এবং ৬২৭ জনকে আটক করা হয়েছে। এদিকে, রুটো গত সপ্তাহে কর বৃদ্ধি সম্বলিত বিলটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তা সত্ত্বেও বিক্ষোভকারীরা মঙ্গলবার থেকে নতুন দফায় কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে।

রুটো টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেছেন, বিক্ষোভকালে ১৯ জন নিহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad