1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সিরাজগঞ্জ পৌরসভার কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ গ্রহন অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

সিরাজগঞ্জ পৌরসভার কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ গ্রহন অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৪৩২ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ পৌরসভার কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের ২০২৪ খ্রীঃ নব-নির্বাচিত পরিষদের কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে নবনির্বাচিত পৌর কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে,
মঙ্গলবার (২৮ মে) বিকেল ৪ টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী পৌর হল রুমে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং শপথ বাক্য পাঠ করান, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র- (১) মোঃ নুরুল হক,প্যানেল মেয়র-(৩) মোছাঃ শিখা খাতুন, পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ রানা, মেডিকেল অফিসার ডাঃ এ,কে ফরহাদ হোসেন,
হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ ওয়ারেজ কবির শিমুল , নগরবিদ মোঃ আনিসুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, বিদ্যুৎ ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম খান, স্যানিটারী ইন্সপেক্টর কাওসার আখতার দেওয়ান, তাজউদ্দীন শেখ, সাইফুল ইসলাম, মামুনুর রশীদ
রোমানা রেশমা, স্বপ্না হাবিব প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা এস. এম.শাহ আলম।
এসময়ে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ পৌরসভার কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে ২০২৪ সভাপতি পদে নির্বাচিত হন সভাপতি মোঃ আব্দুল হান্নান খান, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ আল আমিন শেখ, সহ-সভাপতি মোঃ রাশেদুল হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুল হাসান খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক কেএম নুরুল হক, প্রচার সম্পাদক মোঃ আব্দুস সালাম,দপ্তর সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট