1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন যারা - অপরাধ সংবাদ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ইমারজেন্সিতে উপচে পড়া ভিড়, হাসপাতালের সামনে যানজটে চরম দুর্ভোগ!! পবিপ্রবির নতুন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান৷৷ গলাচিপায় স্কুলের মাঠ কেটে ক্যানেল করার অভিযোগ ইউপি মেম্বারের বিরুদ্ধে৷৷  ড. এবিএম সাইফুল ইসলাম পবিপ্রবির নতুন উপ-উপাচার্য মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত! পটুয়াখালীতে মোহসেনুদ্দিন নুরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সম্মেলন৷৷  দুমকিতে মক্তবের ছাত্রকে ব/লাৎ/কারের চেষ্টার অভিযোগে  শিক্ষক আ/টক৷৷ অসহায় পরিবারের পাশে শাহাদাৎ হোসেন দিলেন আর্থিক অনুদান৷৷  বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ুর নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া৷৷ দুমকিতে দেড় লাখ টাকার ৪৮ চায়না দুয়ারি জাল জ/ব্দ, আ/গুনে ধ্বং/স!!

কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন যারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৭২২ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার- : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার সিরাজগঞ্জের জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম।
কাজিপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুল হক জানান, উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে খলিলুর রহমান সিরাজী পেয়েছেন (আনারস), আশরাফুল আলম (ঘোড়া) এবং আবুল কালাম আজাদ পেয়েছেন (দোয়াত কলম)।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সেলিম হোসেন (তালা) সাইফুল ইসলাম (টিয়া পাখি), এবং শাহিনুল ইসলাম শাহিন (মাইক) প্রতীক পেয়েছেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাপলা খাতুন (পদ্মফুল), সুলতানা হক (হাঁস) জান্নাতুল ফেরদৌসী(ফুটবল) জুলেখা খাতুন(সিলিং ফ্যান) এবং বিলকিছ খাতুন(কলস)প্রতীক পেয়েছেন। প্রথম ধাপে আগামী ৮ মে কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad