1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি

আজ থেকে কুমিল্লার বরুড়ায় প্রাণিসম্পদ মেলা শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৫৬১ বার পড়া হয়েছে

==মোঃ ইকরামুল হকঃ ==
‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে কে সামনে রেখে আজ বৃহস্পতিবার বরুড়ায় শুরু হয়েছে প্রাণিসম্পদ মেলা। বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মেলা মাঠে এ আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় মেলার উদ্বোধন করবেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যু এমং মারমা মং।

বরুড়াউপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন সুলতানা তনুর সভাপতিত্বে ও উপজেলা প্রানী সম্পদ অফিসের এল এস পি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওসমান গনী, শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, এদিন মেলা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, লক্ষিপুর ইউনিয়নের খামারি ফারুক হোসেন
সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তা বৃন্দ। উল্লেখ্য ১৮ই এপ্রিল বৃহস্পতি বার রাজধানী ঢাকায় দেশব্যাপী প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ইং এর উদ্বোধন করবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এদিন সারা বরুড়া থেকে খামারিরা অংশ নেয়। এদিন স্টলে গরু, ছাগল, ভেড়া, কবুতর কয়েক শত পোষা প্রাণী প্রদর্শন করা হয়েছে বিভিন্ন স্টলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট