1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্ত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার কিশোরী ধর্ষণের অভিযোগে  ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন৷৷  সারে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোট সহ মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ এর জালে আটক৷৷  বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ৷৷  পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু।

কাজিপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৮০৪ বার পড়া হয়েছে
  • অঞ্জনা স্টাফ রিপোর্টার:- কাজিপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা এগারটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজকের দিনটিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ীদের শপথের দিন ধার্য করে দুরদর্শিতার পরিচয় দিয়েছেন। একইসাথে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণের পথে তিনি এগিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু যেমন আজকের দিনে কারাগার থেকে মুক্ত হয়েছিলেন তেমনি আওয়ামী লীগও বিএনপি জামাতের জ্বালাও পোড়াও রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সফল একটি নির্বাচন উপহার দিয়েছে। এখন দেশ বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে যাবে। পরে বঙ্গবন্ধু, জাতীয় চারনেতাসহ সকল শহিদি আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদারসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট