1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গলাচিপায় আধা কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি এলাকাবাসীর৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
দুমকিতে মা/দ/কের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত৷৷ পবিপ্রবির রিজেন্ট বোর্ডে রাষ্ট্রপতির মনোনয়ন পেলেন তিন শিক্ষাবিদ৷৷ এসএসসি পরীক্ষার ফলাফলে  পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা৷৷ মির্জাগঞ্জে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পেয়েছে ২৮ শিক্ষার্থী৷৷ গলাচিপায় আধা কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি এলাকাবাসীর৷৷ গলাচিপায় আধা কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি এলাকাবাসীর৷৷ হাসপাতাল থেকে অন্ধ নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ! অভিযুক্ত দু’জনকে আটক করেছে পুলিশ৷৷  দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতা কে  গ্রেপ্তারের প্রতিবাদে  পরিবহন ধর্মঘট,সড়কে শ্রমিকদের অবস্থান৷৷ দুমকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ৷৷ ‘যা মন চায় কর !  ইউএনও-এসিল্যান্ডের ধার ধারি না আমি৷৷

গলাচিপায় আধা কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি এলাকাবাসীর৷৷

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলি ইউনিয়নের কাচারিকান্দা গ্রামের বিরেন চন্দ্র ভদ্র বাড়ি প্রায় ৩০ বছর পর্যন্ত আধা  কিলোমিটার কাঁচা সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা। দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।‎
‎সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদা ও পানিতে ডুবে যায়। ফলে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। প্রতিদিন কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে তাদের। এতে নিয়মিত শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটার পাশাপাশি শিক্ষার্থীদের ভোগান্তিও বাড়ছে।‎
‎স্থানীয় বিরেন চন্দ্র ভদ্র বলেন, “এই রাস্তাটি এখন যেন একটি যুদ্ধক্ষেত্র। প্রতিদিন কষ্ট করে আমাদের যাতায়াত করতে হয়।  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি পড়লে দ্রুতই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা সম্ভব বলে আমরা আশা করছি।”‎
‎স্থানীয় বাসিন্দারা জানান, শুধু শিক্ষার্থী নয়, জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রেও এই সড়কের বেহাল অবস্থা বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কোনো মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।‎
‎এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকশ পরিবারকে।‎ ‎এ বিষয়ে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার ও পাকাকরণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।
এ বিষয়ে রতনদি তালতলী ইউনিয়নের কাচারি কান্দা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর দেওয়ান বলেন, “আসলেই বীরেন চন্দ্র ভদ্রের বাড়ির রাস্তাটি অকেজ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানানো হয়েছে। এ রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত প্রায় দু থেকে আড়াইশো মানুষ যাতায়াত করে।”
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা খান বলেন, “বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে আবেদন করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad