1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পবিপ্রবি'র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
দুমকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ৷৷ ‘যা মন চায় কর !  ইউএনও-এসিল্যান্ডের ধার ধারি না আমি৷৷ বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার৷৷ পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷ 

পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷ 

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে সোমবার (১০ আগষ্ট) বিকেল ৩ টায় নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিকেল ৩ টায় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ল্যাবে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো:কামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনিযুক্ত উপ- উপাচার্য অধ্যাপক ড.এ  বিএম সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. মো: ফজলুল হক, অধ্যাপক ড. মো: আসাদুল হক, অধ্যাপক ড. মো:সাইফুল ইসলাম, অধ্যাপক ড.মো: শাহীন হোসেন, সহযোগী অধ্যাপক মো: রফিক উদ্দিন, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সগিরুল ইসলাম ও প্রভাষক শামসুন্নাহার প্রান্ত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, “আমাকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও পবিপ্রবি’র উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জানই।”
তিনি বলেন, “আমরা সকলে একটি পরিবারের অংশ। আপনাদের অক্লান্ত পরিশ্রম, মেধা ও ডেডিকেশন ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কোন উন্নয়ন সম্ভব নয়।উপ-উপাচার্য হিসেবে আমার মূল লক্ষ্য হবে আপনাদের কাজের পরিধিকে আরও উন্নত করা এবং যেকোন প্রশাসনিক জটিলতা দূর করে একটি শিক্ষাবান্ধব ও গবেষণা বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা। আমরা বিশ্ববিদ্যালয়ের  স্বার্থে দলমত নির্বিশেষে সকলে একসাথে কাজ করবো।”
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad