1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দুমকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ৷৷ ‘যা মন চায় কর !  ইউএনও-এসিল্যান্ডের ধার ধারি না আমি৷৷ বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার৷৷ পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷ 

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!!

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-এসএসসি পরীক্ষায় পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা প্রায় শতভাগ পাশ করায় বিদ্যালয়টিতে আনন্দের বন্যা বইছে। ফলাফল প্রকাশের পর এ খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকরা।
পটুয়াখালী কালেক্টর স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শাহানারা আক্তার জানান, “এ বছর এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ১২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনিয়মিত একজন শিক্ষার্থী ছাড়া বাকি ১২৪ জনই পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২৮ জন, জিপিএ ৪ পেয়েছেন ৬২ জন। শিক্ষার্থীরা ভালো ফলাফল করায় অনেক আনন্দ হচ্ছে।”
ভালো ফলাফল হয়েছে জেলার অন্য দুই বিদ্যাপীঠ পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও। পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৯১.৬৭ শতাংশ। ২২৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন শিক্ষার্থী।
পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পাশের হার ৯৬.০২ শতাংশ। ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৭০ জন। অন্যান্য বিদ্যালয়গুলোতেও ফলাফল তুলনামূলক অনেক ভালো হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad