1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
দুমকিতে ব্র্যাকের উদ্যোগে গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ৷৷  - অপরাধ সংবাদ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনার  দৌলতপুরের কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি করার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক,এলাকায়  উত্তেজনা  বিরাজ করছে। খেলাধুলার নতুন দিগন্ত উন্মোচনে সাতবর্গ খেলার মাঠের উন্নয়ন কাজের উদ্বোধন৷৷  দুমকিতে নদীতে মিলছেনা ইলিশ,  স্থানীয় জেলেরা খালি হাতে ঘরে ফিরছেন৷৷  পটুয়াখালীতে এইচএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ৪২৮ জন৷৷  দুমকিতে ব্র্যাকের উদ্যোগে গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ৷৷  জাতীয়  বাজেট বাস্তবায়নে পটুয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত৷৷  গলাচিপায় কৃতি শিক্ষার্থী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা৷৷ বাগেরহাটে স্কুল ফিডিং এর ডিম খেয়ে হাসপাতালে ভর্তি ১১ শিক্ষার্থী৷৷  কুমিল্লার  বাঙ্গরাসহ নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন৷৷ ৬ লেন সড়ক ও উপজেলা সহ ৯ দফা দাবীতে কুয়াকাটায় ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন৷৷

দুমকিতে ব্র্যাকের উদ্যোগে গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ৷৷ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্বপ্রতিবেদক :-
পটুয়াখালীর দুমকি উপজেলার দুমকি আপতুননেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাক স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স থেকে বিনামূল্যে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই-২৬) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লা খায়রুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে স্কুল কর্তৃপক্ষের কাছে ২০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পরে দুপুর ২টায় অর্ধ বার্ষিকী পরিক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে রয়েছে ১টি ব্যাগ,২টি খাতা, ২টি কলম এবং ১টি জ্যামিতিবক্স।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের পটুয়াখালী ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ নেফাজ উদ্দিন, এলাকা ব্যবস্থাপক (এসএসএফ) মোঃ সাবির আলী মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আখতার, সিনিয়র শিক্ষক মোহাম্মদ মাসুম বিল্লাহ, ব্র্যাক দুমকি শাখার স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার গোবিন্দ মজুমদার সহ বিভিন্ন শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, ব্র্যাক স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad