1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
খেলাধুলার নতুন দিগন্ত উন্মোচনে সাতবর্গ খেলার মাঠের উন্নয়ন কাজের উদ্বোধন৷৷  - অপরাধ সংবাদ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনার  দৌলতপুরের কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি করার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক,এলাকায়  উত্তেজনা  বিরাজ করছে। খেলাধুলার নতুন দিগন্ত উন্মোচনে সাতবর্গ খেলার মাঠের উন্নয়ন কাজের উদ্বোধন৷৷  দুমকিতে নদীতে মিলছেনা ইলিশ,  স্থানীয় জেলেরা খালি হাতে ঘরে ফিরছেন৷৷  পটুয়াখালীতে এইচএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ৪২৮ জন৷৷  দুমকিতে ব্র্যাকের উদ্যোগে গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ৷৷  জাতীয়  বাজেট বাস্তবায়নে পটুয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত৷৷  গলাচিপায় কৃতি শিক্ষার্থী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা৷৷ বাগেরহাটে স্কুল ফিডিং এর ডিম খেয়ে হাসপাতালে ভর্তি ১১ শিক্ষার্থী৷৷  কুমিল্লার  বাঙ্গরাসহ নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন৷৷ ৬ লেন সড়ক ও উপজেলা সহ ৯ দফা দাবীতে কুয়াকাটায় ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন৷৷

খেলাধুলার নতুন দিগন্ত উন্মোচনে সাতবর্গ খেলার মাঠের উন্নয়ন কাজের উদ্বোধন৷৷ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১ নং বুধন্তী ইউনিয়নের সাতবর্গ খেলার মাঠ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ উদ্যোগে স্থানীয়দের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর আশা, মাঠটির উন্নয়ন সম্পন্ন হলে যুবসমাজ খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে এবং মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও মাটি কেটে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুধন্তী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বুধন্তী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম রাষ্টু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বুধন্তী ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম মোছন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তানিম সাহেদ রিপন। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন নুর মোহাম্মদ আবু মেম্বার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে অতিথিবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথি ফিতা ও মাটি কেটে মাঠ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।
বক্তারা বলেন, একটি আধুনিক ও মানসম্মত খেলার মাঠ শুধু খেলাধুলার সুযোগই সৃষ্টি করে না, বরং তরুণদের সুস্থ বিনোদন, শৃঙ্খলা, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা দ্রুত ও মানসম্মতভাবে উন্নয়ন কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
অনুষ্টানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী, প্রবাসী সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad