1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
খুলনার  দৌলতপুরের কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি করার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক,এলাকায়  উত্তেজনা  বিরাজ করছে। - অপরাধ সংবাদ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনার  দৌলতপুরের কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি করার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক,এলাকায়  উত্তেজনা  বিরাজ করছে। খেলাধুলার নতুন দিগন্ত উন্মোচনে সাতবর্গ খেলার মাঠের উন্নয়ন কাজের উদ্বোধন৷৷  দুমকিতে নদীতে মিলছেনা ইলিশ,  স্থানীয় জেলেরা খালি হাতে ঘরে ফিরছেন৷৷  পটুয়াখালীতে এইচএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ৪২৮ জন৷৷  দুমকিতে ব্র্যাকের উদ্যোগে গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ৷৷  জাতীয়  বাজেট বাস্তবায়নে পটুয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত৷৷  গলাচিপায় কৃতি শিক্ষার্থী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা৷৷ বাগেরহাটে স্কুল ফিডিং এর ডিম খেয়ে হাসপাতালে ভর্তি ১১ শিক্ষার্থী৷৷  কুমিল্লার  বাঙ্গরাসহ নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন৷৷ ৬ লেন সড়ক ও উপজেলা সহ ৯ দফা দাবীতে কুয়াকাটায় ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন৷৷

খুলনার  দৌলতপুরের কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি করার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক,এলাকায়  উত্তেজনা  বিরাজ করছে।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

খুলনা থেকে নিজস্ব প্রতিনিধি:-খুলনা জেলার দৌলতপুরে কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি করার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক, উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও আসামিরা ধরা না পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
এর আগে ঘটনায় হেলমেট পরা কয়েকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে লোকমান হাকিম (৪৮) ও ব্যবসায়ী আলম (৫৫) নামের দুই মুসল্লিকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয়দের দাবি, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে।
এ ঘটনায় আরমান, সাজ্জাদ ও মেহেদী ওরফে ‘কানা মেহেদী’র নাম উঠে এসেছে। এছাড়া স্থানীয়ভাবে সাবেক এক কাউন্সিলরের সম্পৃক্ততার অভিযোগও আলোচনায় রয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র বলছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদক, অস্ত্র, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাদের প্রভাবশালী পরিচয়ের কারণে প্রকাশ্যে চলাফেরার অভিযোগও তুলেছেন এলাকাবাসী।
এ ঘটনায় দৌলতপুর থানার ওসি জানিয়েছেন, একজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আরমান, সাজ্জাদ ও মেহেদী ওরফে ‘কানা মেহেদী’র নাম উঠে এসেছে। এছাড়া স্থানীয়ভাবে সাবেক এক কাউন্সিলরের সম্পৃক্ততার অভিযোগও আলোচনায় রয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৪ জুন খুলনার এই মসজিদে ফজর নামাজ চলাকালে মুসল্লিদের টার্গেট করে সশস্ত্র দুর্বৃত্তরা। এ ঘটনায়  মসজিদ কমিটির এক সদস্যসহ দুজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ।ছবি :-সংগৃহিত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad