1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ভাঙ্গা হতে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন বিশিষ্ট মহাসড়ক নির্মানের দাবী; প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা৷৷ - অপরাধ সংবাদ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুমকিতে পাগলা কুকুরের কা/মড়ে শিশুসহ আহ/ত-১০৷৷   নোটিশের পরেও স্কুল ফিডিং এ মেয়াদোত্তীর্ণ রুটি সরবরাহের অভিযোগ “কতৃপক্ষের ভুমিকা নিরব দর্শক!!!!! গলাচিপার বদনাতলী খেয়াঘাটে নদীর পানিতে রহস্যময় অবয়ব দেখার দাবি, এলাকায় চাঞ্চল্য!! গলাচিপায় মা/রধর, গু/রুত/র আহ/ত ও লু/টপা/টের অভিযোগে মা/মলা৷৷  বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা৷৷  ভাঙ্গা হতে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন বিশিষ্ট মহাসড়ক নির্মানের দাবী; প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা৷৷ পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ইনডোর টুর্নামেন্ট গেমস এর উদ্বোধন “ কলাপাড়ায় সাগর মোহনার বেলাভূমে ভেসে আসল ৫৬ ফুট দৈর্ঘ্যের বিশালাকার মৃত তিমি৷৷  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রবাসী পরিবারকে সহায়তা ও  নতুন কমিটির অভিষেক৷৷  কচুয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে জবাই করে হত্যা, স্বর্ণালংকার-নগদ টাকা লুট৷৷ 

ভাঙ্গা হতে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন বিশিষ্ট মহাসড়ক নির্মানের দাবী; প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা৷৷

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-ভাঙ্গা হতে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত ৬ লেন বিশিষ্ট মহাসড়ক নির্মানের দাবীতে পটুয়াখালীতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১ টায় পটুয়াখালী জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল মহাসড়কে দি-পটুয়াখালী চেবার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যৌথ উদ্যোগে বাস মালিক সমিতির কাউন্টার ইনচার্জ মো. সাইফুল মৃধা এর সঞ্চালনায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির, চেম্বারের  পরিচালক বশির হোসেন খান, চেম্বারের পরিচালক শফিকুল ইসলাম খান শাহিন ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. খলিলুর রহমান।
বক্তারা বলেন, দক্ষিনাঞ্চলের মানুষের প্রাণের দাবী ভাঙ্গা হতে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত সিক্স লেন নির্মান। সিক্স লেন না হওয়ার কারনে উক্ত মহাসড়কে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। এছাড়াও পটুয়াখালীতে রয়েছে দেশের অন্যতম মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র, রয়েছে অন্যতম একটি সমুদ্র বন্দর, চলছে ইপিজেড নির্মান। এ সব গুরুত্বপুর্ন স্থাপনা থাকার কারনে সিক্সলেন অত্যান্ত আশু প্রয়োজন। এ ব্যাপারে মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
এ মানববন্ধনে শত শত মানুষ অংশগ্রহণ করে সিক্স লেন করার দাবীতে স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad