1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গলাচিপায় মা/রধর, গু/রুত/র আহ/ত ও লু/টপা/টের অভিযোগে মা/মলা৷৷  - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

গলাচিপায় মা/রধর, গু/রুত/র আহ/ত ও লু/টপা/টের অভিযোগে মা/মলা৷৷ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-
গলাচিপা উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, গুরুতর আহত করা এবং লুটপাটের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুন রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়ন এর পাড় ডাকুয়া ব্রিজ বাজার এলাকার একটি অফিসে স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলছিলেন জাকির হোসেন তালুকদার। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লোহার পাইপ নিয়ে সংঘবদ্ধভাবে সেখানে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, হামলায় গুরুতর আহত হন জাকির হোসেন তালুকদার। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছেলে রায়হান হোসেন ও আহত হন। অভিযোগ অনুযায়ী, হামলার সময় হামলাকারীরা একটি আইটেল টর্চ মোবাইল ফোন এবং প্রায় দুই ভরি ওজনের একটি রুপার চেইন নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত জাকির হোসেন তালুকদারকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এ প্রেরণ করেন।
এ ঘটনায় রানু বেগম বাদী হয়ে গলাচিপা থানায় ৮ জনের নাম উল্লেখসহ আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩০৭, ৩২৩, ৩২৫, ৩৭৯ ও ৫০৬ ধারায় রুজু করা হয়েছে।
এ বিষয়ে মামলার অন্যতম অভিযুক্ত মো. আবু বকর মোল্লা বলেন, “আমরা একটি শালিসে অংশ নিয়েছিলাম। তারা নিজেরা একটি পক্ষের সঙ্গে সম্পৃক্ত কথা মনে করে আমাকে মামলায় আসামি করা হয়েছে।”
অপর অভিযুক্ত হাসান মল্লিক এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমবার তার মোবাইল ফোনে রিং হলেও পরে সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, “মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad