1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত'' - অপরাধ সংবাদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত” গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন৷৷ পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে  ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে৷৷  চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক ” আইজিপি) বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে  ইউএই সরকারের তরফ থেকে আমাদেরকে  খুব শিগগিরই জানানো হবে।—স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ৷৷ পটুয়াখালীতে ৭,৫০০ পিস ই/য়াবা/সহ এক ব্যবসায়ী আ/টক ৷৷ বাউফলে অবাধে চলছে নিষিদ্ধ চাঁই জাল দিয়ে মাছ শিকার, হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির মাছ!! সাগরে মিলছে না কাঙ্খিত মাছ, দিশেহারা জেলেরা৷৷ কর্ণফুলী এক্সপ্রেসে বিজিবির বিশেষ অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ৷৷

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-
পটুয়াখালীর গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান ভদ্র। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি মঞ্জুরুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এবাদুল গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা এবং কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।
মতবিনিময় সভায় গোলখালী ইউনিয়নের মো. ইব্রাহিম খলিল, চরকাজলের ফিরোজ জমাদার, চরবিশ্বাসের আল-আমিন এবং আমখোলার মো. জাফর বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “আমরা কোনো দলের নই, আমরা ব্যবসায়ী। আমাদের প্রতি ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।
সভায় গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১১৭ জন খুচরা সার বিক্রেতা (ডিলার) অংশগ্রহণ করেন। এ সময় সার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, ব্যবসা পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ এবং সেগুলোর সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুচরা সার বিক্রেতাদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad