1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে  ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে৷৷  - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে  ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে৷৷ 

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট ;- আজ শুক্রবার (২৫ জুন) দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে ।
মাহ্‌দী আমিন বলেন, ‘বৃহস্পতিবার দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট ১৭ টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউও স্বাক্ষরিত হয়েছে।’
‘তার মাঝে ১৩টি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মাননীয় প্রিমিয়ারের উপস্থিতিতে দুই দেশের বিভিন্ন গভর্মেন্টের মিনিস্ট্রি টু মিনিস্ট্রি সিগনেচার হয়েছে। তিনটি হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ-বিডার সাথে এখানকার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘আর একটা এমওইউ হয়েছে পলিটিকাল পার্টি টু পলিটিকাল পার্টি। অর্থাৎ বিএনপি বাংলাদেশের বর্তমানে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রয়েছে এবং চীনের ক্ষমতাধর যে রাজনৈতিক দল রয়েছে চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে।
‘সুতরাং ১৩টি মিনিস্ট্রি টু মিনিস্ট্রি, তিনটি বিডার সাথে এখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের এবং একটি-দুটি দেশের বর্তমানে রাষ্ট্র পরিচালনায় যে রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে।’
ত্রয়োদশ সংসদ নির্বাচন নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ জুন মালয়েশিয়া যান। পরদিন সেখানকার আনুষ্ঠানিকতা সেরে তিনি পৌঁছান চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানে।
সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে বুধবার বিকালে তারেক রহমানের বেইজিংয়ে পৌঁছানোর মধ্য দিয়ে তার তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু হয়।
বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে তার ও চীনের প্রধানমন্ত্রীর লি ছিয়াংয়ের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক হয়।
সফরের শেষ দিন শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি ও তথ্য :- সংগৃহিত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad