1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।

সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷     

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-সিরাজগঞ্জের কাজিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২জুন ) বেলা১১ টায় উপজেলা পরিষদ  মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতি তো করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান । সভায় গত মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। ইউ এন ও জানান, “গত মাসে এমপি মহোদয়ের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মহাসড়কের দুটি গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার নির্মাণ করা হয়েছে। খামারিদের লাঠি বাঁশি দেওয়ার কারণে এলাকার গরু চুরি ঘটনা রোধ করা গেছে।”সভায় ভুয়া সাংবাদিক এবং টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটররা কোন নিয়ম না মেনে, তথ্য সঠিক না জেনে কাজিপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের অপব্যাখ্যা সহ বাধার সৃষ্টি করেছে বলে জানিয়ে এই বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।                      অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনজিত নন্দী, কাজিপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শাহ্জাহান আলী ও এমপি মনোনীত প্রতিনিধি সহকারী অধ্যাপক ওয়াজেদুজ্জামান। মাসিক সভায় জুন মাসের কর্মকাণ্ড সঠিকভাবে দ্রুততম সময়ের মধ্যে শেষ করা তাগিদ দেওয়া হয়। সভায় কাজিপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসার গণ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad