অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-সিরাজগঞ্জের কাজিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২জুন ) বেলা১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতি তো করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান । সভায় গত মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। ইউ এন ও জানান, "গত মাসে এমপি মহোদয়ের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মহাসড়কের দুটি গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার নির্মাণ করা হয়েছে। খামারিদের লাঠি বাঁশি দেওয়ার কারণে এলাকার গরু চুরি ঘটনা রোধ করা গেছে।"সভায় ভুয়া সাংবাদিক এবং টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটররা কোন নিয়ম না মেনে, তথ্য সঠিক না জেনে কাজিপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের অপব্যাখ্যা সহ বাধার সৃষ্টি করেছে বলে জানিয়ে এই বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনজিত নন্দী, কাজিপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শাহ্জাহান আলী ও এমপি মনোনীত প্রতিনিধি সহকারী অধ্যাপক ওয়াজেদুজ্জামান। মাসিক সভায় জুন মাসের কর্মকাণ্ড সঠিকভাবে দ্রুততম সময়ের মধ্যে শেষ করা তাগিদ দেওয়া হয়। সভায় কাজিপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসার গণ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত