1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে অসহায় পরিবারকে ঘর উপহার দিলো 'মানবিক টিম' - অপরাধ সংবাদ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুমকিতে পাগলা কুকুরের কা/মড়ে শিশুসহ আহ/ত-১০৷৷   নোটিশের পরেও স্কুল ফিডিং এ মেয়াদোত্তীর্ণ রুটি সরবরাহের অভিযোগ “কতৃপক্ষের ভুমিকা নিরব দর্শক!!!!! গলাচিপার বদনাতলী খেয়াঘাটে নদীর পানিতে রহস্যময় অবয়ব দেখার দাবি, এলাকায় চাঞ্চল্য!! গলাচিপায় মা/রধর, গু/রুত/র আহ/ত ও লু/টপা/টের অভিযোগে মা/মলা৷৷  বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা৷৷  ভাঙ্গা হতে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন বিশিষ্ট মহাসড়ক নির্মানের দাবী; প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা৷৷ পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ইনডোর টুর্নামেন্ট গেমস এর উদ্বোধন “ কলাপাড়ায় সাগর মোহনার বেলাভূমে ভেসে আসল ৫৬ ফুট দৈর্ঘ্যের বিশালাকার মৃত তিমি৷৷  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রবাসী পরিবারকে সহায়তা ও  নতুন কমিটির অভিষেক৷৷  কচুয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে জবাই করে হত্যা, স্বর্ণালংকার-নগদ টাকা লুট৷৷ 

বিজয়নগরে অসহায় পরিবারকে ঘর উপহার দিলো ‘মানবিক টিম’

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

​ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক হতদরিদ্র ও অসহায় পরিবারের থাকার নিশ্চিয়তায় পাশে দাঁড়িয়েছে সেবামূলক সংগঠন ‘মানবিক টিম’। সংগঠনের নিজস্ব উদ্যোগে নির্মিত একটি আধুনিক সেমিপাকা ঘর উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে উপজেলার ইসলামপুরের বাসিন্দা রহিমা মাইজভান্ডাড়িকে।
​শনিবার ৯ মে ২০২৬ সকালে ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবিক টিমের সভাপতি কাজী নিয়াজ উদ্দিন। তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মানবিক টিমের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সেবামূলক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে কোনো মানুষকেই গৃহহীন থাকতে হবে না।
​অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
​জাকির হোসেন, অন্যতম সদস্য, মানবিক টিম।
​কাজী মনিরুল ইসলাম, সভাপতি, জামাত।
​মো: জিয়াদুল হক বাবু, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব।
​সামছুল ইসলাম লিটন, সিনিয়র সহ-সভাপতি, প্রেসক্লাব।
​রফিকুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক, তাঁতী দল।
​এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমাস, খালেদ, সোহাগ, রাকিব, রফিক, ডাঃ হাসনাত, মাওলানা নুরুল ইসলাম, কামরুল হক, ফেকু মিয়া এবং কাজী জুবায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​ঘর পেয়ে আবেগাপ্লুত রহিমা মাইজভান্ডাড়ি বলেন, আমি সনাতন ধর্মাবলম্বী ছিলাম, এমন একটা মজবুত ঘর আমার কাছে স্বপ্নের মতো ছিল। মানবিক টিমের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না।”
​মানবিক টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, অসহায় মানুষের কল্যাণে তাদের এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad