1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান পলাতক - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিরামপুর পৌরসভায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্যের অভিযোগ বিরামপুরে স্কুলছাত্রী অপহরণ: দীর্ঘদিনেও মেলেনি সন্ধান, সন্তানকে ফিরে পেতে আকুতি পরিবারের কাজিপুরে সরকারি খাদ্য গুদামে বোরো ধানও চাল ক্রয়ের উদ্বোধন কাজিপুরে সেচ পাম্প অপারেটরদের নিরাপত্তায় বাঁশি প্রদান নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে থানা হেফাজতে ৫ জন কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ ১৮ ঘণ্টা পর ফেরত গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান পলাতক বিজয়নগরে অসহায় পরিবারকে ঘর উপহার দিলো ‘মানবিক টিম’ ২০০ বছরের ঐতিহ্যবাহী মন্দিরে দেবী শীতলা পূজা, নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালনের দাবি ভক্তদের”

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান পলাতক

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের পাঁচ খুনের ঘটনা। উপজেলার একটি বহুতল ভবনের নিচতলা থেকে এক নারী, তাঁর তিন সন্তান ও ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছেন। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (৯ মে) সকালে রাউৎকোনা গ্রামের মো. মনির হোসেনের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের বিভিন্ন ইউনিট তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
নিহতরা হলেন—ফোরকান মিয়ার স্ত্রী শারমিন আক্তার (৩০), মেয়ে মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (২২)। রসুল গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামের বাসিন্দা ছিলেন। অভিযুক্ত ফোরকান মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফোরকানের পরিবার প্রায় পাঁচ বছর ধরে ওই বাড়ির নিচতলায় ভাড়া থাকত। শনিবার সকালে স্বজনরা ঘরে গিয়ে মেঝে ও বিছানায় ছড়িয়ে–ছিটিয়ে থাকা মরদেহ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত শারমিন আক্তারের ফুফু জেসমিন আক্তার জানান, ফোরকান নিজেই ফোন করে হত্যার কথা স্বজনদের জানিয়েছেন। তিনি বলেন, “খবর পেয়ে এসে দেখি ঘরের বিভিন্ন স্থানে মরদেহ পড়ে আছে।”
আরেক স্বজন ইভা আক্তার জানান, ফোরকান তাঁর ভাই মিশকাতকে ফোন দিয়ে বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। সবাইকে মেরে ফেলেছি। আমাকে আর তোরা পাবি না।”
স্বজনদের দাবি, দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে ফোরকান ও শারমিনের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। কয়েক মাস আগে শারমিনকে মারধরের ঘটনাও ঘটে। পরে তিনি বাবার বাড়িতে থাকলেও ফোরকান আবার তাঁকে নিয়ে আসেন। এরপরও দাম্পত্য কলহ অব্যাহত ছিল।
এদিকে ঘটনাস্থল থেকে গোপালগঞ্জ সদর থানায় করা একটি লিখিত অভিযোগের কপি উদ্ধার করেছে পুলিশ। অভিযোগে ফোরকান তাঁর স্ত্রী, শ্বশুরসহ ১১ জনের বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ এনেছিলেন। তবে নিহত শারমিনের চাচা উজ্জ্বল মিয়া দাবি করেন, এসব অভিযোগ ভিত্তিহীন এবং নিজেকে আড়াল করতেই ফোরকান এমন অভিযোগ করেছিলেন।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফোরকান এ ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছেন। ঘরের ভেতর থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। আমরা সব তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট